ডেইলি ক্রাইম বার্তা : আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২৩ উপলক্ষ্যে ৩০মে ২০২৩ খ্রিঃ বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়। এ সময় তিনি আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন সংশ্লিষ্ট সকলের দায়িত্ব-কর্তব্য ও করণীয় সংক্রান্ত দিক-নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব, মোঃ আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব, এস এম আখতারুজ্জামান, ল্যাফটেনেন্ট কর্ণেল জনাব, মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, কমান্ডিং অফিসার র্যাব-৮, জেলা প্রশাসক বরিশাল জনাব, মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বরিশাল জনাব, মোঃ ওয়াহিদুল ইসলাম, বিপিএম সহ-নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”