শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩০

লাঠির আঘাতে কৃষকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি নিয়ে সংঘর্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রতিপক্ষের লাঠির আঘাতে হেলাল মিয়া (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গত ১৪ এপ্রিল বিকেলে উপজেলার ধাতুয়া আড়াইলাকান্দা গ্রামে নিজ বাড়িতে সংঘর্ষের ঘটনায় আহত হলে গতকাল রবিবার দুপুরে তিনি মারা যান।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কৃষক হেলাল মিয়ার সঙ্গে একখণ্ড জমি নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ চলছিল। এর জেরে গত ১৪ এপ্রিল বিকেলে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে হেলাল মিয়ার ওপর হামলা চালায়।
এ সময় লাঠির আঘাতে মারাত্মক আহত হন কৃষক হেলাল মিয়া। জেলা সদর হাসপাতালে চিকিৎসায় তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার প্রায় দেড় মাস পর তাঁকে নিজ বাড়িতে নিয়ে এলে রবিবার দুপুরে তিনি মারা যান।
এ ব্যাপারে নিহত হেলাল মিয়ার ছেলে রাজু মিয়া বাদী হয়ে ঘটনার দিন প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।
শ্রীবরদী থানার ওসি জনাব, নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।