শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৩

জন্মজয়ন্তী পালন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে কাজী নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়েছে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়।
বৃহস্পতিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে বিকাল ০৪ ঘটিকায় কেন্দুয়া উপজেলা হল রুমে উদীচী শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব, নুরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথি জনাব মীর্জা রফিকুল ইসলাম, বিশেষ অতিথি জনাব, আব্দুল মান্নান, প্রভাষক কেন্দুয়া সরকারী কলেজ আরও উপস্হিত ছিলেন অনুকুল সরকার, সাংস্কৃতিক সম্পাদক উদীচী শিল্পী গোষ্ঠী, কবি জনাবা মাহবুবা খান দিপাম্বিতা, মামুনুর রসিদ মামুন যুগান্তর প্রতিনিধি, জিয়াউর রহমান জীবন, দীপ্ত টিভি নেত্রকোনা প্রতিনিধি, জনাব ব্রজদুলাল রায় যুগ্মসাধারন সম্পাদক উদীচী শিল্পী গোষ্ঠী, আফজালুন্নেছা রুমী, ফাতেমা আক্তার,তামজিদ উদ্দিন, আব্দুল হেকিম, উদীচীর সদস্য। শামীম আহমেদ সাংবাদিক, গীতিকার, যুবলীগ নেতা ও উদীচীর অন্যতম সদস্য। শিল্পী মণীষা সহ অনেকেই সংগীত পরিবেশনা করেন। সভাপতিত্ব করেন উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি জনাব রাখাল বিশ্বাস পালা, নাট্যকারও সাংবাদিক। সঞ্চালনা করেন সাংবাদিক, উদীচী শিল্পী গোষ্ঠির সাধারন সম্পাদক জনাব মহিউদ্দিন সরকার।