ডেইলি ক্রাইম বার্তা : বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর সম্মেলন কক্ষে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশননির্বাচন-২০২৩ উপলক্ষ্যে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব, মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ কমিশনার মহোদয় আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে সকলের পারষ্পরিক সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সিটি কর্পোরেশনের জনসাধারণ যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে উপস্থিত সকলকে কাজ করার আহ্বান করেন এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব, আবু আহাম্মদ আল মামুন, রির্টানিং অফিসার (বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩) জনাব, মোঃ হুমায়ুন কবির, সিও র্যাব -৮ বরিশাল লেঃ কর্ণেল জনাব, মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব, জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, এস এম তানভীর আরাফাত পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) জনাব, খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-অধিনায়ক (পুলিশ সুপার) ১০ এপিবিএন জনাব, মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব, বি.এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি’র অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, জেলা আনসার ও ভিডিপি, নৌ পুলিশ সহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিগণ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”