শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৮

দাম বেড়েছে পেঁয়াজের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশি পেঁয়াজের দাম আরও বেড়েছে ঢাকা রাজধানীর খুচরা ও পাইকারি উভয় বাজারে। সপ্তাহের ব্যবধানে গতকাল বৃহস্পতিবার খুচরায় প্রতি কেজি পেঁয়াজ ১২ থেকে ১৫ টাকা এবং পাইকারিতে ৮ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হয়। ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় এর প্রভাব পড়ছে পেঁয়াজের বাজারে।
জানা গেছে, দু–তিন দিন আগের কেনা প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরা বিক্রেতারা ৮০ টাকায় বিক্রি করছেন। বুধবারের কেনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগেও এ দাম ছিল ৬৫ থেকে ৬৮ টাকা। পাইকারিতে এক পাল্লা (পাঁচ কেজি) ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছে ৩৬০ থেকে ৩৭০ টাকায়।