শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৮

লাশ উদ্ধার গৃহবধূর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাড়ি থেকে গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) উপজেলার সলিংমোড় এলাকার থেকে তার লাশ উদ্ধার করেন পুলিশ।
এ ঘটনার পর পরই সন্তানকে নিয়ে নিহতের স্বামী লাপাত্তা রয়েছেন।
নিহত নার্গিস আক্তার (২২) একই গ্রামেরই মজনু মিয়ার মেয়ে এবং উপজেলার মজলিশপুর গ্রামের হৃদয় মিয়ার স্ত্রী।
পলাতক স্বামী হৃদয় মিয়া (২৮) মজলিশপুর গ্রামের মো. আলীমুলের ছেলে।
শ্রীপুর থানার ওসি জনাব, এএফএম নাসিম বলেন, খবর পেয়েই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মনে হচ্ছে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আত্মগোপন করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবো। পলাতক স্বামীকে খুঁজতে কাজ করছে পুলিশ।