শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা বরিশাল বিসিসি নির্বাচনে।

ডেইলি ক্রাইম বার্তা : মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে চার মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল নগরীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জনাব, মো. হুমায়ুন কবির। তিনি বলেন, যাচাই-বাছাইয়ের শেষদিনে চার মেয়রপ্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান ও আলী হোসেন। এছাড়া মনোনয়ন বাতিল হওয়া মেয়রপ্রার্থীরা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তারা হলেন লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মো. আসাদুজ্জামান ও নেছার উদ্দিন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”