বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩০

লক থাকবে ব্যবহারকারীর গোপন চ্যাট।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হোয়াটসঅ্যাপ মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম ব্যবহারকারীর কথোপকথন গোপন রাখতে নিয়ে এসেছে ‘লকড চ্যাটস’ সুবিধা। এ সুবিধায় চ্যাটগুলো একটি পাসওয়ার্ড সুরক্ষিত বিশেষ ফোল্ডারে সংরক্ষিত থাকবে। অন্য কেউ চাইলেও হোয়াটসঅ্যাপের এই চ্যাটগুলো দেখতে পারবেন না। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ১৫ মে নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন। নতুন এ সুবিধায় ব্যবহারকারী কোনো চ্যাট লক করলে তা আর কেউ দেখতে পাবেন না। এ ছাড়া লক করা চ্যাটে মেসেজ এলেও নোটিফিকেশন দেখাবে না ফোনে। আর এই গোপন চ্যাট দেখতে প্রয়োজন হবে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডের।