শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৮

ট্রাকের ধাক্কায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিমেন্ট ভর্তি ট্রাকের ধাক্কায় গোপালগঞ্জের মুকসুদপুরে লিটু ফকির (৪৫) নামে এক ঠিকাদার নিহত এবং তিনজন আহত হয়েছেন।
বুধবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা
মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুরের ভাঙ্গাপুলের কাছে এই দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার উপ-পরিদর্শক সজীব মণ্ডল দুর্ঘটনার বিষযয়টি নিশ্চিত করেছেন।
নিহত ঠিকাদার লিটু ফকির ফরিদপুর জেলার সালথা উপজেলার কামাইরদিয়া গ্রামের খলিল ফকিরের ছেলে।
উপপরিদর্শক (এসআই) সজীব মণ্ডল জানান, নিহত ঠিকাদার লিটু ফকির তার এস্কেভেটর নিয়ে মহাসসড়কের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক পিছন দিক থেকে এস্কেভেটরকে ধাক্কা দেয়। এতে ঠিকাদার লিটু ফকির ঘটনাস্থলে নিহত এবং অপর তিনজন আহত হয়। পরে খবর পেয়ে মুকসুদপর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে নিহতের লাশ ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।