ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেয়র ও কাউন্সিলর পদে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বরিশালের স্থানীয় পত্রিকায় কর্মরত তিন সাংবাদিক। মঙ্গলবার (১৬ মে) মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ দিন তারা তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন ও ওই তিন প্রার্থী। তারা হলেন, মেয়র পদে আসাদুজ্জামান আসাদ, ১৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এম. সালাউদ্দিন এবং ২৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রেদোয়ান রানা। তারা স্থানীয় দৈনিক পত্রিকায় বিভিন্ন পদে কর্মরত।
এর আগে আসাদুজ্জামান আসাদ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েও তা প্রত্যাহার করে নেন। ২৯ নম্বর ওয়ার্ডে রেদোয়ান রানা ও ১৭ নম্বর ওয়ার্ডে এম. সালাউদ্দিন এবার নতুন প্রার্থী।