ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একজন এনজিও কর্মীকে পিরোজপুরের নাজিরপুরে কুপিয়ে আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় জড়িত থাকা একজনকে নাজিরপুর থানা পুলিশ গ্রেফতার করেছেন। উপজেলার দীর্ঘা ইউনিয়নের নারিকেল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত এনজিও কর্মী মো. মুঞ্জুর হোসেন (২৮) তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মো. আনোয়র হোসেনের ছেলে। তিনি একটি এনজিও’র নাজিরপুর শাখার মাঠকর্মী হিসেবে কর্মরত।
হামলার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার নির্মল ঘরামী উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।
এ বিষয়ে এনজিও নাজিরপুর শাখা ব্যাবস্থাপক মো. সোহেল সরদার জানান, মঞ্জুর হোসেন ওই এলাকায় কিস্তি সংগ্রহ করে উপজেলা অফিসের দিকে ফিরছিলেন।
এসময় উক্ত ঘটনা স্থলে পৌঁছলে কয়েকজন যুবক তার পথরোধ করে অতর্কিত হামলা করে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার সঙ্গে থাকা প্রায় ৯৬ হাজার টাকাসহ স্বর্নের চেইন, মুঠোফোন ছিনিয়ে নেয় এবং তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। গ্রাম পুলিশ সহ স্থানীয়রা তাকে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দিপান্বিতা দেবনাথ উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. হুমায়ুন কবির জানান, এক এনজিও কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।