ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ ভ্যানের ধাক্কায় ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে মো. সাব্বির হোসেন (১২) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিশুকে রক্তাক্ত অবস্থায় এক পথচারী উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।