ডেইলি ক্রাইম বার্তা : ৯ম শ্রেণীর ছাত্রী ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া হাইস্কুলের এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া (পাড়াদিয়া) গ্রামের তাইজদ্দিন শেখের মেয়ে ইতি আক্তার (১৫) স্কুল থেকে বাড়িতে এসে ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। ৯ মে মঙ্গলবার সকালে প্রতিদিনের মতোন স্কুলে যায় সে এবং পরীক্ষা শেষ করে স্কুল থেকে বাড়ি ফিরে ডিম ভাজা খাওয়া নিয়ে দুই বোনের মধ্যে জগড়া বাদে এবং পরে বিকেল প্রায় ৪ টার দিকে সে আত্মহত্যা করে বলে নিহতের স্বজনরা জানায়। বোন প্রতিবন্ধী সরমি কে ডিম দিলোনা কেন তাই নিয়ে বোনদের মধ্যে জগড়া হয়। খবর পেয়ে নগরকান্দা থানার এস আই সেলিম লাশের সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেম রিপোর্ট করার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ মিরাজ হোসেন বলেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পেলে হত্যা নাকি আত্মহত্যা স্পষ্ট হবে। তবে এখন থানায় কোন অভিযোগ হয়নি। মেয়েকে হারিয়ে নিহতের পিতা ও মাতা বাকরূদ্ধ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”