বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৩

সাতজন কর্মকর্তাকে বদলি ডিএমপির।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিরস্ত্র পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক এবং সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে জানানো হয়, গতকাল সোমবার ডিএমপি কমিশনার জনাব, খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি পুলিশ কর্মকর্তারা হলেন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক জনাব, মো. মাহমুদ হাসানকে ডিবি-গুলশানের বিভাগে, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক জনাব, মো. কামরুজ্জামানকে ভাষানটেক থানায় অপারেশন, বিমানবন্দর থানার অপারেশন জনাব, মো. শফিকুল ইসলামকে হাতিরঝিল থানায় তদন্ত, ভাষানটেক থানার অপারেশন জনাব, মো. খোরশেদ আলম, পরিদর্শক জনাব, মো. মাহমুদুর রহমানকে ট্রাফিক-ওয়ারী বিভাগে, পরিদর্শক জনাব, মো. সিরাজুল ইসলামকে পিআই-দক্ষিণখানে ও পরিদর্শক জনাব, মো. কামাল হোসেন সিকদারকে ডিএমপির প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।