শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৫

মহান মে দিবস উপলক্ষ্যে বরিশালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : মহানগর শ্রমিক শীগ এর উদ্যোগে বরিশালে মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৮ মে সোমবার বিকাল ৫ টায়। এ সময় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব, আলহাজ্ব কে এম আজম খসরু এবং তাকে ফুলের শুভেচ্ছা জানান রুপাতলী ২৫ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সুলতান মাহামুদ। বিশেষ অতিতি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের বরিশাল জেলা সভাপতি মোঃ শাজাহান হাওলাদার, সভায় সভাপত্বিত করেন জাতীয় শ্রমিক লীগের মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ আফতাব হোসেন, সমাবেশে মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন রুপাতলী মটর শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ জালাল খান, আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মীর জসিম উদ্দিন জসিম, যুব লীগ নেতা সোহেল হাওলাদার, যুব লীগ নেতা মোঃ মন্নান, মোঃ বিপ্লব হাওলাদার, বাস শ্রমিক নেতা মোঃ মানিক হাওলাদার, আলফা শ্রমিক নেতা সুমন মোল্লাসহ আরো অনেকে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”