ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের ৩৬ ঘণ্টা পর স্কুলছাত্র রাফিকের (১৩) লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আর এ ঘটনা খোকসায় বন্ধুদের সঙ্গে নালায় গোসলে নেমে।
শুক্রবার খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ছয় সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বিকাল ৫টার দিকে নদী খননের ড্রেজারের পানি অপসারণের নালার তলদেশ থেকে ছাত্রের মৃতদেহটি উদ্ধার করেন তারা।
রাফিক উপজেলার কোমরভোগ খালপাড়া গ্রামের প্রবাসী শরাফত আলীর ছেলে। সে রমানাথপুর কলেজিয়েট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা কাদা মাটিতে ঢেকে যাওয়া অবস্থা থেকে স্কুলছাত্রটিকে উদ্ধার করতে সক্ষম হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পুলিশকে অবহিত করা হয়েছে।