শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৩

নানা কর্মসূচীতে নেত্রকোনায় মহান মে দিবস পালিত।

ডেইলি ক্রাইম বার্তা : নানা কর্মসূচীতে নেত্রকোনায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানান কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালী,ও আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে সকালে জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে র‍্যালী বের হয়। র‍্যালীতে অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জনাব, আশরাফ আলী খান খসরু এমপি।
এছাড়া জেলা ভ্যান-রিকশা শ্রমিক লীগ, বিদ্যুৎ শ্রমিক লীগ, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে।
পরে পাবলিক হলে জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে মে দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জনাব, আশরাফ আলী খান খসরু এমপি, এ ছাড়াও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হাবিবা রহমান শেফালী, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার,সহকারী কমিশনার ভূমি আকলিমা আক্তারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”