ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রোববার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের পূর্ব নুরনগর ব্রিজের ওপর মো. লিমন (২২) নামে এক যুবককে গুলিবিদ্ধ করে দুর্বৃত্তরা।
আহত লিমন বান্দুরা এলাকার মো. ফারুক হোসেনের ছেলে।
লিমনের বাবা মো. ফারুক হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে গুলিবিদ্ধ করা হয়েছে। তিনি এ ঘটনায় দোষীদের দ্রুত আটক করার দাবি জানান।
নবাবগঞ্জ থানা পুলিশ এর উপপরিদর্শক অজিত কুমার বলেন, আহত লিমনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।