শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৩

পাঁচ জনের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাঁচ বছর আগে চট্টগ্রামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (৩০ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ চট্টগ্রামের বিচারক জনাব, মো. সিরাজদ্দৌলাহ কুতুবী এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ফাহিম হোসেন, নুরুল আবেদীন, ইমরান হোসেন, মফিজুর রহমান ও আবু বক্কর।