শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪১

মাছ ধরা নিয়ে সংঘর্ষ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই পক্ষের সংঘর্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলাংজানি গ্রামে আহত মোশারফ হোসেন (৭০) বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে মারা গেছেন। তিনি এলাংজানি গ্রামের মসজিদের মুয়াজ্জীন ছিলেন। তার বাবার নাম মৃত কিয়াম উদ্দীন।
এর আগে গত রবিবার (২৩ এপ্রিল) গ্রামটির মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন (৩০) ঘটনাস্থলেই নিহত হন। বগুড়া হাসপাতালে মারা যাওয়া মোশারফ হোসেন গত রবিবার নিহত হওয়া জামাল উদ্দিনের বাবা।
জামাল উদ্দিন নিহতের ঘটনায় তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার এস আই ইশতিয়াক হোসেন বলেন, বগুড়ায় মোশারফ হোসেনের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
গত রবিবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তবাড়ি এলাংজানি গ্রামে একটি মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের মধ্যে মোশারফ হোসেন (৭০) বগুড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লাপাড়া মডেল থানায় এলাংজানি গ্রামের জামাল উদ্দিন নিহতের ঘটনায় তার ভাই বাবলু হোসেন বাদী হয়ে ৪৫ জনের নামসহ অজ্ঞাত আরো দশ-বারোজনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে চালান দিয়েছে।