শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪১

ডাকাত গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতিকালে রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গুলিসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১টার সময় পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের খামারডাঙ্গী সরকারি বঙ্গবন্ধু কলেজের একাডেমিক ভবনের পূর্ব পাশে খেলার মাঠে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যাক্তিরা হলেন, পাংশা উপজেলার খামারডাঙ্গী গ্রামের সালমান শাহ (২৯), বিল জোনা গ্রামের কৃষ্ণ চন্দ্র সিংহ (৫২), সুবর্ণখোলা গ্রামের মো: কাজল খান (৩৬)।
এই সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরী দেশীয় সক্রিয় একনলা বন্দুক, দু’টি নীল রংয়ের তাজা কার্তুজ, তিনটি ধারালো ছোরা, একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।