শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪১

মাদক বিক্রেতাকে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক হাজার পিস ইয়াবাসহ রাজধানীর মিরপুর মডেল থানার ট্যাকনিক্যাল মোড় থেকে রুস্তম কসাই (৩৯) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, রুস্তম দিনে মাংস আর রাতে ইয়াবা বিক্রি করতেন। গ্রেফতার রুস্তম মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের মোঃ জানে আলম ওরফে কালুর ছেলে।
তিনি আরও বলেন, রুস্তম কসাই মিরপুরের চিহ্নিত মাদক বিক্রেতা। তিনি মূলত ইয়াবা বিক্রি করেন। তবে তিনি ইয়াবা বিক্রি করেন ছদ্মবেশে। রায়েরবাজার এলাকায় তিনি কসাই হিসেবে মাংস বিক্রি করেন। দিনের বেলা এই কাজেই তিনি ব্যস্ত থাকেন। আর রাত হতেই বেরিয়ে পড়েন ইয়াবার প্যাকেট নিয়ে। আজও ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ট্যাকনিক্যাল মোড় এলাকায় যান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।