ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ছবি ব্যবহার করে হবিগঞ্জে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এক কিশোর ও এক যুবক। এ ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ ওই কিশোর ও যুবককে আটক করেছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের পলাশ হোসেন ইমন ও সাগরদীঘির পশ্চিমপারের এক কিশোর টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। তারা দেশের তারকা ব্যক্তিদের ছবি ব্যবহার করে এই ভিডিও তৈরি করেন। এ ঘটনা জানতে পেরে বানিয়াচং থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যার পর বানিয়াচং উপজেলা সদরের নতুন বাজার থেকে তাদেরকে আটক করে।
বানিয়াচং থানার ওসি জনাব, অজয় চন্দ্র দেব জানান, আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।