শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৩

নিহত মোটরসাইকেল দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায়। গুরুতর আহত হয়েছে আরও দুজন।
সাতক্ষীরা (সদর) থানার অফিসার ইনচার্জ-ওসি জনাব, আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, রোববার রাত সাড়ে ৯টায় শহরের বাইপাস সড়কের বকচরা এলাকার কফি শপের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই আব্দুল বারী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি কলারোয়া উপজেলার নারাণপুর গ্রামের আজিজ সরদারের ছেলে।
আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যান বারীর ছেলে রেজোয়ান এবং ওমর ফারুকের ছেলে মাহমুদ (২৫)।
আহতরা হলেন, খানপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে রায়হান (২৮) ও রইচপুর গ্রামের আব্দুল হাকিম (৩০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরও জানান, রেজওয়ান ও তার বাবা বারী কলারোয়া থেকে সাতক্ষীরা শহরে বেড়াতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।