শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৩

নিয়ম ভঙ্গ করায় জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিদিষ্ট লেনের বাইরে যাওয়ায় পদ্মা সেতুতে নিয়ম ভঙ্গ করে শুক্রবার ৯ বাইকারকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে তাৎক্ষনিক জরিমানা করে ডিজিটাল মেশিন থেকে স্লিপ প্রদান করা হয়। তারা জরিমানার টাকা পরিশোধ করে গন্তব্যে রওনা হয়।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান বলেন, পদ্মা সেতুর মোটরসাইকেল চলাচলের জন্য ছয়টি শর্ত প্রদান করা হয়। এর অন্যতম শর্ত ছিল নির্ধারিত লেন অতিক্রম না করা। কিন্তু সার্ভিস লেন ক্রস করে পাশের মূল লেনে উঠে পড়ে। এই সময় পুলিশ হাতেনাতে ৯টি মোটরসাইকেল আটক করে। সকাল থেকে দুপুর পর্যন্ত এই জরিমানার পর অন্য বাইকাররা সর্তক হয়।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব, মাহফুজুর রহমান আল মামুন জানান, গত দুই দিনে এই পর্যন্ত ২০ হাজারের বেশি বাইক পদ্মা সেতুর অতিক্রম করে । সবাই নিয়ম মানছে, কিছু অতি উৎসাহী বাইকার শর্তভঙ্গ করার চেষ্টা করছে। ঘরমুখো মানুষের সাচ্ছন্দে বাড়ি ফেরাতে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে।