শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৩

পিস্তল ও গুলিসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদেশি পিস্তল ও ৩ রাউণ্ড গুলিসহ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিল্লাল হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকালে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শ্রীনগর থানার এসআই জিয়াউল তার সহযোগীদের নিয়ে শ্রীধরপুর এলাকায় রুবেলের দোকানের সামনে একটি অটোরিকশাকে থামান।
এ সময় তল্লাশি চালিয়ে রিকশার যাত্রী বিল্লাল হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়। তল্লাশি চলাকালে রিকশার অপর যাত্রী এলাকার চিহ্নিত সন্ত্রাসী আক্তার মোড়ল (৪৭) দৌড়ে পালিয়ে যায়। আটককৃত বিল্লাল হোসেন শ্রীধরপুর গ্রামের আলী আহমদের ছেলে।
শ্রীনগর থানার ওসি জনাব, মো. আমিনুল ইসলাম বলেন, বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।