শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৩

সড়ক দুর্ঘটনায় মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুরগীবাহী পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ফরিদপুরে দু’যুবক নিহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুরে মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬ নম্বর ওয়ার্ডের জনৈক আব্দুর রহমান মিয়ার পুত্র মো. নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৯)। তারা পরষ্পরে আত্মীয় ও বন্ধু এবং তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং পরে হাইওয়ে পুলিশ পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শহিদুর রহমান দুর্ঘটনায় হতাহতের সত্যতা স্বীকার করেছেন। দুর্ঘটনায় সিএনজির দু’জন যাত্রীর অবস্থাও গুরুতর ছিল বলে তিনি জানান।