ডেইলি ক্রাইম বার্তা : সাজাপ্রাপ্ত আসামি ও ৬ জুয়াড়িসহ ১২ জনকে নেত্রকোনায় গ্রেফতার করা হয়েছে নেত্রকোনা মডেল থানা পুলিশের অভিযানে।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি জনাব, মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”