শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৩

এনজিওকর্মীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি রেস্ট হাউজ থেকে সৈয়দ নাসির মিয়া (৪২) নামের এক এনজিওকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ, আর এ ঘটনা হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকায়। তবে এ মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে সদর ওসি (তদন্ত) বদিউজ্জামান, এসআই মমিনুল ইসলাম পিপিএম ও ওয়াহেদ গাজীর নেতৃত্বে পুলিশ ওই হোটেলের তৃতীয় তলার একটি রুম থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। সে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সিকান্দরনগর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল একটি এনজিওর কর্মী পরিচয়ে তিনি ওই হোটেলে উঠেন এবং শনিবার পর্যন্ত অবস্থান করেন। শনিবার বিকেলে সাড়াশব্দ না পেয়ে তার চাচাতো ভাই আব্দুস সহিদ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করেন।
হোটেল ম্যানেজার তাউছ মিয়া জানান, সে একটি এনজিওকর্মীর পরিচয়ে ১৫০ টাকা দৈনিক ভাড়ায় রুম বরাদ্দ নেন। শনিবার ওই রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি বদিউজ্জামান জানান, লাশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।