শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১৩

কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ির ভিত খননের সময় মাটির নিচ থেকে নওগাঁর রাণীনগরে প্রায় ২০ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ রাখার কথিত একটি কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ভান্ডারগ্রাম রামজীবনপুর গ্রাম থেকে এই পাঠাতন উদ্ধার করে পুলিশ।
রাণীনগরে থানার ওসি জনাব, আবুল কালাম আজাদ জানান, উপজেলার ভান্ডার গ্রাম রামজীবনপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহিন আলম বাড়ি নির্মাণের জন্য ভিত খনন করছিলেন। এসময় মাটির নিচ থেকে একটি ধুসর রঙ্গের কথিত কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার গোলাকৃতি পাঠাতন দেখতে পায়। এ ঘটনা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে পাঠাতনটি উদ্ধার করে নিয়ে আসে। প্রায় ৬৪ কেজি ওজনের ওই পাঠাতনের মূল্য প্রায় ২০ কোটি টাকা হবে ধারনা করা হচ্ছে।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পাঠাতনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কাছে হস্তান্তর করা হবে।