শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:১৩

বরিশালে ন্যাশনাল প্রেস সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ন্যাশনাল প্রেস সোসাইটি (এন পি এস) বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে বরিশালে ন্যাশনাল প্রেস সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল প্রেস সোসাইটি (এন পি এস) এর বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সরদার মিলন এর বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি (এন পি এস) এর বরিশাল জেলা কমিটির সভাপতি প্রফেসর মোঃ আবু হানিফ মোল্লা, ন্যাশনাল প্রেস সোসাইটি (এন পি এস) এর বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সরদার মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরাফ উদ্দিন খান উজ্জ্বল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাছুম, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন “ডেইলি ক্রাইম বার্তা” পএিকার প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার-এইচ. এম. রনি। আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি (এন পি এস) এর মহিলা বিষায়ক সম্পাদিকা রুকসানা বেগম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান শুনান ও সহ সম্পাদক মোঃ আহসান হাবিব হিরন এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর কমিটির কার্যনির্বাহী সভাপতি প্রফেসর মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য সদস্য ও কর্মীগণ।