শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৩

পুলিশের অভিযানে নগরকান্দায় জুয়াড়ি ও ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক।

ডেইলি ক্রাইম বার্তা : নগরকান্দা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ফরিদপুরের নগরকান্দায় দুইটি জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে ও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৭ জন আসামী সহ মোট ১৩ জনকে আটক করেন। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ মিরাজ হোসেনের দিকনির্দেশনায় এস আই আজিজ এর নেতৃত্বে নগরকান্দা থানা পুলিশের একদল চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করেন। আটককৃত আসামীদের ৯ এপ্রিল রবিবার সকালে ফরিদপুর কোর্টে প্রেরণ করেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”