শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৩

ইয়াবাসহ আটক একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার আদমের জোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল জনাব, মো. মহিউদ্দীন আহমেদ। আটক রফিক মিয়া (১৯) টেকনাফের হ্নীলা নয়াপাড়া এলাকার বাসিন্দা।
জনাব, মো. মহিউদ্দীন আহমেদ জানান, মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এ সংবাদে আদমের জোড়া নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় একজনকে আটক করা হয়। মাদককারবারীরা ছিল সংঘবদ্ধ। অভিযানে একজনকে আটক করলে অপর মাদক কারবারীরা দ্রুত নাফ নদীতে লাফ দিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।