শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৩

ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার।

ডেইলি ক্রাইম বার্তা : ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার। ফরিদপুর থানা রোডে নবান্ন রেস্তরায় উক্ত প্রস্তুতি কমিটিতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ফরিদ খান প্রতিষ্ঠাতা ও সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব। এসময় বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার পক্ষ থেকে ও উপজেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক ফরিদ খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সম্মেলন প্রস্তুতি সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়ন পরিষদ তিন তিন বারের স্বনামধন্য চেয়ারম্যান কাজি আবুল কালাম, ফুলসুতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব ফরিদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক এস.এম. বাবলু, সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন মিয়া, সহ-সভাপতি সাংবাদিক কাওসার রহমান, সহ সভাপতি হাবিবুর রহমান এলাহি, যুগ্ন সম্পাদক সাংবাদিক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক স্বপন মাহমুদ, প্রচার সম্পাদক নাজমুল হোসেন, মহিলা সম্পাদিকা হোসনেয়ারা বেগম ও মহিলা সহ সম্পাদিকা জুলিয়া আক্তার সহ বিভিন্ন উপজেলার আহবায়ক কমিটির সভাপতি ও সদস্য সচিবগন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”