শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৩

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের (৪৫) লাশ উদ্ধার করেছে বেলপুকুর থানা পুলিশ, আর এ ঘটনা রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ভড়ুয়াপাড়া এলাকার ঈশ্বরদী রাজশাহী রেলপথের।
মতিহার সার্কেলের এএসপি জনাব, আবুল কালাম আজাদ জানান, ভড়ুয়াপাড়া এলাকায় রেললাইনের ব্রিজের নিচে লাশটি পড়ে ছিলো। হাত ও দুই পা ভাঙ্গা এবং মাথায় জখম পাওয়া এক যুবকের লাশ দেখে বিলে কাজে আশা লোকজন পুলিশে খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে লুঙ্গি ও গায়ে শার্ট এবং মুখে দাড়ি রয়েছে।
ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে পড়ে ওই যুবকের পা ও হাত কাটা পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান।