ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১৪৪ বোতল ভারতীয় মদ সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ০৬ এপ্রিল দিবাগত রাতে সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের একটি বসতবাড়ি থেকে মদ সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের শহিদ মিয়া(২৫), পূর্ব নলুয়াপাড়া গ্রামের হযরত আলী(২৩) ও নলুয়াপাড়া গ্রামের লিটন মিয়া (৩৫)।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাড়ি থেকে ভারতীয় ১৪৪ বোতল মদ সহ ৩ জন ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।