শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৭

গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. সেলিম (৪৫) নামে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি ২২ বছর পলাতক থাকার পর অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) হাতে গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির নামে সুনামগঞ্জের তাহিরপুর থানায় ২০০১ সালে একটি অস্ত্র মামলা ও ২০০২ সালে একটি বিশেষ ট্রাইব্যুনালে মামলা আছে।
তিনি আরও বলেন, মামলা হওয়ার পর থেকেই আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন। পরে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১৫ সালে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। আসামি সেলিমের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব-৩।