শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৭

ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারীকে তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আর এ ঘটনা বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সরকারি পরিচালক জনাব, এনায়েত হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে নতুনহাট বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের জগবন্ধু ডেকোরেটরের সামনের বটগাছের নিচে গোল চত্বরে বসা অবস্থায় কল্পনা নামের এক নারীকে ঘেরাও করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও তাকে গ্রেফতার করা হয়।
কল্পনা বেগম দীর্ঘদিন যাবত মাদক বাণিজ্য চালিয়ে আসছেন বলে জানিয়েছেন সহকারী পরিচালক জনাব, এনায়েত হোসেন। তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।