শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৫

এক যুবকের আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মায়ের কাছ থেকে টাকা না পেয়ে জামালপুরের বকশীগঞ্জে মইর উদ্দিন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে ধানুয়া কামালপুর ইউনিয়নে লাউচাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মইর উদ্দিন ওই এলাকায় সুবহানের ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সোহেল রানা জানান, মইর উদ্দিন তার মায়ের কাছে টাকা চেয়েছিলেন।
টাকা না পেয়ে অভিমানে ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার পারিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
পারিবারিকভাবে অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।