শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৫

মোটরসাইকেল এবং মাইক্রোবাস সংঘর্ষে সড়ক দুর্ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দিনাজপুর-রংপুর মহাসড়কে দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার সময় মহাসড়কের চিরির বন্দর এলাকার বেকিপুলে এই দূর্ঘটনা ঘটে। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
নিহতরা হলেন- চিরির বন্দর উপজেলার ৩ নম্বর ফতেজাংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের গোলজার হোসেন (৪০) এবং খানসামা উপজেলার ৬ নম্বর গোহালডিহি গ্রামের ফজলে রাব্বাী দুলাল (৪০)।
এ ব্যাপারে চিরির বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, বজলুর রশিদ জানান, সড়ক দূর্ঘটনায় দুজন মারা যাওয়ার বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।