শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৫৫

জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ করার লক্ষ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব জনাব, আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাবা, অঞ্জনা খান মজলিশ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার শরীফ খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম শরীফ, গণপূর্ত্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. হারুন অর রশিদ প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”