ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে আটক ১০ জেলের মধ্যে ৮ জেলেকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুই জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবারের জিন্মায় ছেড়ে দেয়া হয়। অভিযানকালে ৭লাখ ৪২হাজার ৫শ’ মিটার করেন্টজাল, দুটি মাছ ধরার নৌকা, ৫১ কেজি জাটকা ও ৫৭টি বাঁশ জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহনকারী চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. কামরুজ্জামান।