শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৫৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বরিশালে শহিদদের প্রতি বিএমপি কমিশনারের শ্রদ্ধা।

ডেইলি ক্রাইম বার্তা : সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের দপ্তর সম্মুখে বরিশালে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে এবং পরে ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভে ২৬ মার্চ রবিবার সকালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভির শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম।
এ সময় বিভাগীয় কমিশনার বরিশাল জনাব, মোঃ আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব, এস এম আখতারুজ্জামান এবং বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”