ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় তাসলিমা আক্তার (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) গবির রাতে উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের মান্নারগাওঁ গ্রামে এ ঘটনা ঘটে। তাসলিমা আক্তার মান্নারগাওঁ গ্রামের আব্দুল খালিকের মেয়ে। তবে কি কারণে তাসলিমা আক্তার আত্মহত্যার পথ বেছে নিল তা জানা যায়নি। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় মা বাবার সাথে পাশ্ববর্তী ধনপুর গ্রামে একটি অনুষ্ঠানে দাওয়াত খেয়ে বাড়ি আসার পর সকলের অজান্তে তাসলিমা আক্তার নিজ বসত ঘরের কক্ষে দরজা বন্ধ করে ফ্যানের সাথে নিজের ওড়না পেঁছিয়ে সে আত্মহত্যা করে। পরে চাচাতো ভাই আল আমিন ঘরের টিনের চালের টিন খুলে ঘরে ঢুকে দরজা খুলে তাসলিমা আক্তারকে ফাঁস থেকে খুলে।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠান। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।