ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাটকা নিধনের দায়ে ১৬ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। আটকদের মধ্যে সাতজনকে তিন মাস করে এবং চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি পাঁচজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
বুধবার ২২ মার্চ রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোহাম্মদ হেদায়েত উল্লাহ শ্রাবণ।
কোস্টগার্ড, চাঁদপুর স্টেশনের সদস্যদের নিয়ে এই অভিযানের পর আটক জেলেদের মধ্যে তিন মাস করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বজলুর রহমান (৩০), শাহাবুদ্দিন (৩৫), মোবারক (১৮), শাহজালাল (৪৫), খাজা আহম্মদ (২৬), রাকিব (১৮) ও আক্তার (১৮)।
একমাস কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- পারভেজ হোসেন (১৯), মো. ইরফান (২০), দ্বীন ইসলাম (৪০) ও মো. আউলাদ (২৬)।
এছাড়া পাঁচজন অপ্রাপ্তবয়স্ক জেলেকে ছেড়ে দেয়া হয়েছে।