ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লুণ্ঠিত মালামাল বিক্রির নগদ টাকা ও ছিনতাই করা ট্রাকসহ নোয়াখালীর সোনাইমুড়ীতে আন্তঃজেলা দু’ডাকাত গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ২১ মার্চ বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার সকালে চট্রগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বড়খেড়ী গ্রামের ওয়াহিন উদ্দিন রানা ওরফে কালা মিয়া (৩১) ও একই উপজেলার চরলক্ষী গ্রামের মো: রুবেল (৩০)।
সোমবার সকালে তথ্য প্রযুক্তি ও গুপ্তচরের মাধ্যমে আসামিদের সনাক্ত করে চট্টগ্রামের কোতয়ালী থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সোনাইমুড়ী থানার পুলিশ দু’ডাকাতকে গ্রেফতার করে।
ওই সময় তাদের হেফাজত ও স্বীকারোক্তি মোতাবেক এক লাখ ৪৬ টাকা এবং ছিনতাই করা ট্রাক উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) জনাব, মো: শহীদুল ইসলাম।