শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০১

দুইজন নিহত অটোরিকশা-পিকআপ সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পাবনার সাঁথিয়ায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পাবনা থেকে একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পথে সমাসনারী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন পাঁচজন। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।