শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৭

একজন নিহত বাসের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় বগুড়া শহরে আনিছার রহমান (৫২) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে শহরের বনানী-মাটিডালি সড়কে জয়পুরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আনিছার রহমান বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বকুল হোসেন বগার ছেলে।
শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দিন জানান, আজ সোমবার সকালে আলুবোঝাই ভ্যান নিয়ে আনিছার রহমান জয়পুরপাড়া এলাকায় সড়কের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলেন। এসময় সাতমাথা থেকে মাটিডালি অভিমুখী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আনিছারের মৃত্যু হয়।
এসময় বাসের চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।