ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাঁজাসহ দুই নারীকে বগুড়ার আদমদীঘিতে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
শনিবার রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
আটক নারীরা হলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামের রুবী আক্তার (৪৫) ও চাঁদপুরের মতলব থানার ডিঙ্গাভাঙ্গা গ্রামের সামসুন্নাহার (৫০)।
র্যাব সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার জনাব, রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা নওগাঁ-বগুড়া সড়কে আদমদীঘি হাসপাতাল গেটের সামনে ঢাকা থেকে নওগাঁগামী পরিবহনের একটি বাস তল্লাশি করেন। এ সময় চার কেজি গাঁজাসহ ওই দুই মহিলাকে আটক করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জনাব, রেজাউল করিম জানান, এ ঘটনা মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।