শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০৭

এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
শুক্রবারে ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান, শুক্রবারে ভোর তিনটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী মাতুয়াইল রাজধানী ফিলিং স্টেশনের সামনের সড়কের রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহন তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তার নাম পরিচয় সনাক্তের জন্য পুলিশ কাজ করছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।